top of page

দুর্গাপুজো এসে গেল। বাইরের পরিবেশ একটু একটু করে ঠান্ডা হচ্ছে। এ সময়টা এমনই হয়। কিন্তু গতবারের মতোই এ বছরও একটা জাগতিক বিষণ্ণতায় চারদিক কেমন থমথমে।

ইতিমধ্যেই নেপালে ঘটে গেছে চরম প্রাকৃতিক দুর্যোগ। বুদ্ধের দেশ নেপাল হিমবাহ থেকে সৃষ্ট বানের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। হাজার হাজার মানুষ পলি মাটির পাঁকে মিশে গেছেন। এরকম ভয়ঙ্কর দুর্যোগ ইদানীংকালে আমরা খুব একটা দেখিনি। যে বৈশ্বিক উষ্ণায়নকে মানুষ জ্ঞানগর্ভ আলোচনার মধ্যে সীমিত রেখেছিল, আজ সে উদ্যত। হাতে তার খড়্গ। প্রতি মুহূর্তে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে পৃথিবী। কিন্তু কার হাত ধরে? কে সেই অসুর? মৃত্যুর এরকম তাণ্ডব নাচ শেষ কবে দেখেছে মানুষ?

তবে এখানেই শেষ নয়। একবিংশ শতাব্দীতে মৃত্যুর অনেক রূপ। একটু দূরে মধ্যপ্রাচ্যের লড়াইতেও সেই একই ছবি। হয় যুদ্ধ, নয়তো প্রকৃতি, মানুষের অকাল সমর্পণ মৃত্যুর গ্রাসে অনিবার্য। তাই প্রকৃত অর্থেই আমরা ভালো নেই। ভালো নেই।

এর মধ্যেও “মা” আসবেন। নির্ঘণ্ট মেনে তিনি আসবেন। তিনিই ভরসা। আদি অনাদি শক্তির আধার। অন্তরের উর্জা। তাঁকে আসতেই হবে।

এ বছর মা দুর্গতিনাশিনী। তিনি আগলে রাখুন নেপালকে। এই পৃথিবীকে। এত মৃত্যু আর হাহাকার যেন মা নাশ করেন নিজ হাতে। তাঁর অভয় যেন আশীর্বাদ হয়ে প্রাণ সঞ্চার করে মৃত মাটিতে। প্রকৃতি শান্ত হোক। এই প্রার্থনাই আমরা করব।

নেপালের কথা বলেই শেষ করি। এ বছর আমরা দুর্গাপুজোর পাশাপাশি নেপালের বিপর্যস্ত মানুষের জন্য কিছু করার ব্রত নিয়েছি। আমরা একটি ত্রাণ সংগ্রহ করে পাঠিয়ে দেব নেপালের প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে। আপনিও পাশে থাকুন। খুব দরকার। যেভাবে, যতটুকু পারা যায়।

দুর্গাপুজোয় সবাই আসুন। পরিবারকে সঙ্গে নিয়ে উৎসব কাটুক। ১৬, ১৭, ১৮ এই তিন দিন পুজো। দেখা হবে।

.

      Durga Puja is almost upon us. The weather has begun to turn cooler, as it does at this time of year. Yet, much like last year, there is a strange sense of worldly melancholy in the air, a heaviness that seems to have settled over everything. Nepal has already been ravaged by a devastating natural calamity. The land of the Buddha has been torn apart by catastrophic floods caused by melting glaciers. Thousands of lives have been swallowed by water, mud and silt.

 

     Such a horrifying disaster is something we have rarely witnessed in recent times. The global warming that humanity once confined to intellectual discourse is no longer an abstract warning. It stands before us, sword in hand, as the Earth moves inexorably towards destruction. But whose hand wields that sword? Who is this demon? When did humanity last witness such a terrifying dance of death? And this is not the only face of death. In the twenty-first century, death has assumed many forms. In the conflicts of the Middle East, too, we are witnessing its many manifestations, a grotesque spectacle of suffering and destruction that sends a shudder through the very fabric of our being.

 

    Whether through war or nature, humanity finds itself increasingly helpless before forces beyond its control. And so, in the truest sense, we are not well. Yet, amidst all this darkness, Mother will come. She will come, as she always does, at the appointed hour. She is our faith, our refuge, our source of strength and the inexhaustible energy within us. She must come. This year, we invoke Maa Durgatinashini, the Mother who vanquishes suffering. May She protect Nepal and this fragile world we call home. May She bring an end to this endless procession of death and despair. May Her Abhaya—the assurance of fearlessness—become a blessing that breathes new life into this wounded Earth. May nature find peace. That is the prayer we shall carry with us this Durga Puja and let us end with Nepal.

 

    This year, alongside our Durga Puja celebrations, we have resolved to do something for the people of Nepal who have been devastated by this catastrophe. We will organize a relief effort and send our collective contribution to the Prime Minister’s Relief Fund of Nepal. We sincerely appeal to you to stand with us in this endeavor and offer whatever support you can. Every contribution, however modest, can become a meaningful gesture of compassion and solidarity towards those who need it most. And finally, come and celebrate Durga Puja with us. Bring your family and be part of these three days of devotion, celebration and togetherness.

 

                         The Puja will be held on the 16th, 17th and 18th. We look forward to seeing you there!

©2025 by Sambandh. Proudly created with Wix.com

While contacting us, you provide us with your personal information like email address and phone number which will be stored by the organization. Other than the above stated information, we also store your feedback to help address your questions and serve you better. Additionally, we may also reach out to you to get, and poll your opinions through surveys or questionnaires via email, telephone, or text messages. If you wish not to be contacted, you can inform us at sambandhsweden@gmail.com and we will respect and abide by your decision. 

Our organization website is hosted on the Wix.com platform. Wix.com provides us with the online platform that allows us to sell the tickets. Your data may be stored through Wix.com’s data storage, databases and the general Wix.com applications. They store your data on secure servers behind a firewall. All direct payment gateways offered by Wix.com and used by Sambandh adhere to the standards set by PCI-DSS as managed by the PCI Security Standards Council, which is a joint effort of brands like Visa, MasterCard, American Express and Discover.

bottom of page